নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর উত্তরসূরি নিয়ে জল্পনা। নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার অভিযোগ। রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন। গত সাত দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিপ্রতি প্রায় ৪ গুণ। নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত। গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন : মির্জা আব্বাস। বান্দরবানে ২ পর্যটকের মরদেহ উদ্ধার।

অনিয়ম, অতিরিক্ত ফি আদায় ও প্রতারণা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে: নুর।

প্রায় ৩ হাজার রিক্রুটিং এজেন্সি থাকলেও কঠোর যাচাই-বাছাই করা হলে এর মধ্যে ৫০০টির বেশি কার্যক্রম চালানোর যোগ্য থাকবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, অতিরিক্ত ফি আদায় ও প্রতারণা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রতারিত অভিবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য চালু হওয়া অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব আখতার আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বেসরকারি সংস্থা রামরুর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কিছু রিক্রুটিং এজেন্সি একচেটিয়া ব্যবসা করছে এবং অতিরিক্ত ফি আদায় করছে। এ ধরনের অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এজেন্সিগুলোকে আইন ও বিধিমালা মেনে কর্মী পাঠানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিদেশে কর্মী নিয়োগের চাহিদাপত্র নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশি দূতাবাসগুলোর জন্যও নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত। বিদেশে গিয়ে কেউ প্রতারণার শিকার হলে অভিযোগের ভিত্তিতে সরকার ব্যবস্থা নেবে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে।

নুরুল হক নুর বলেন, অনিয়ম ঠেকাতে কঠোরতা প্রয়োজন হলেও অতিরিক্ত জটিলতার কারণে যেন বিদেশে কর্মী পাঠানোর সুযোগ ব্যাহত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

amardesh24.com

 

আরও পড়ুন