নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর উত্তরসূরি নিয়ে জল্পনা। নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার অভিযোগ। রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন। গত সাত দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিপ্রতি প্রায় ৪ গুণ। নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত। গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন : মির্জা আব্বাস। বান্দরবানে ২ পর্যটকের মরদেহ উদ্ধার।

প্রতি আউন্স ৪ হাজার ৪৫ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে।

স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে সর্বশেষ বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে রয়টার্স।বাজারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৭টা ১৪ মিনিটে স্পট স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে এর আগের লেনদেন সেশনে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছিল।

অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের অগ্রিম চুক্তির দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের মন্তব্য বিনিয়োগকারীরা সতর্কভাবে মূল্যায়ন করছেন। এর প্রভাবও স্বর্ণবাজারে পড়ছে।

এদিকে, মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার বেড়ে যাওয়ায় সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের আগ্রহ কিছুটা কমেছে। সাধারণত বন্ডের মুনাফা বাড়লে স্বর্ণের চাহিদা কমে, ফলে আন্তর্জাতিক বাজারে এর দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়।

amardesh24.com

 

আরও পড়ুন