নিজস্ব প্রতিবেদক: ঢাকা।
রাজধানীতে ১০০ টাকার গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সোশ্যাল মিডিয়ার আলোচনায় ভাইরাল মিজানকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। পরে সরকারি কাজে বাধা দেয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সাইফুল ইসলাম বলেন, রবিবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল।
এরই অংশ হিসেবে আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। ওই সময় মিজান তাদের ওপর চড়াও হন।
amardesh24.com









