নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মরহুমা খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। গণপরিবহন নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস। মানিকছড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত। রাঙ্গামাটি থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা পার্শ্ববর্তী এলাকাগুলোতে মৃদু একটি ভূমিকম্প। গণপূর্ত প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলি। জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া।

গণপূর্ত প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলি।

৪০৯ জন গণপূর্ত প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলিকরা হয়েছে। গতকাল রোববার সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে এই বদলি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) রয়েছেন।

বিভাগওয়ারী পদায়নের ক্ষেত্রে সহকারী প্রকৌশলীদের (সিভিল ও ই/এম) মধ্যে ঢাকায় ১০০, চট্টগ্রামে ৩৪, রাজশাহী ও খুলনায় ২০ জন করে, রংপুরে ১৭, বরিশালে ১২, ময়মনসিংহে ৯ এবং সিলেটে ৭ জনকে বদলি করা হয়।

অন্যদিকে, উপবিভাগীয় প্রকৌশলীদের (সিভিল ও ই/এম) ঢাকায় ৭৯, চট্টগ্রামে ৩২, খুলনা ও রাজশাহীতে ১৮ জন করে, রংপুরে ১৫, বরিশালে ১০, সিলেটে ৯ এবং ময়মনসিংহে ৭ জনকে পদায়ন করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, এর আগে লটারির মাধ্যমে গত ৩০ জুলাই ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করেছিল প্রশাসন।

amardesh24.com

 

আরও পড়ুন