নিজস্ব প্রতিবেদক: ঢাকা।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে মৃদু একটি ভূমিকম্ অনুভূত হয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছে ৩.০,আজ সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার শিবপুর এলাকা। ঢাকার আবহাওয়া কেন্দ্র থেকে এটি প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ছিল এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে।এই কম্পনের ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
amardesh24.com









