দেশে বাজারে ফল আমদানিকৃত (এলসি) খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির এলসি মার্জিন নির্ধারণ করতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো।আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এতদিন বিলাসী পণ্য হিসেবে বিবেচিত হওয়ায় ফল আমদানিতে শতভাগ মার্জিন রাখা বাধ্যতামূলক ছিল। তবে পুষ্টির চাহিদা বিবেচনায় এ শর্ত প্রত্যাহার করা হয়েছে। শিশু, প্রবীণ ও গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করা এবং ফলের বাজার দর স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা জানান, নতুন সিদ্ধান্তের ফলে বাজারে আমদানিকৃত ফলের সরবরাহ বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতা তৈরির মাধ্যমে দাম কমতে পারে।
amardesh24.com









