নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মরহুমা খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। গণপরিবহন নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস। মানিকছড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত। রাঙ্গামাটি থেকে মানিকছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা পার্শ্ববর্তী এলাকাগুলোতে মৃদু একটি ভূমিকম্প। গণপূর্ত প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলি। জনপ্রিয়তার মূল কারিগর ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া।

মানিকছড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত।

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি।

পাবর্ত্য শহর রাঙামাটি সদর উপজেলা মানিকছড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহ হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান (চট্টগ্রাম মেট্রো-ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের উদ্দেশে যাচ্ছিল। মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের রাঙামাটি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

দুর্ঘটনায় গুরুতর আহত জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)-কে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন