নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিক্রয়মূল্য উল্লেখ না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এই দই কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা। চট্রগ্রামে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা। রাষ্টপতির চেয়ার পেতে মির্জা ফখরুল- এলডিপি অলির স্বপ্ন লড়াই। শিশুদের শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনও ৪ দিন বাকি। ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩ পুরুষের মৃত্যু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের ৫ নির্বাচন— সিটি করপোরেশন, পৌরসভা। বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত। বাংলাদেশ, ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে।

বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত।

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ।

একটি লোকাল বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহ হয়েছেন, এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।আজ মঙ্গলবার গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন ফরিদপুরের সালথা উপজেলার উত্তর চণ্ডীবর্দি গ্রামের শিপন শেখের ছেলে ও এনডিই ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাকচালক নাদিম শেখ (২৮) এবং বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটালি গ্রামের আব্দুল কাদের মুসাল্লীর ছেলে ও একই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী আবু হাসিব মুসাল্লী (১৯)। নিহত অপর নারী (৬৫) পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জ শহরগামী সোনালী পরিবহনের একটি লোকাল বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একজন এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহত আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

স্থানীয়দের দাবি, বাসটি দ্রুতগতিতে চলছিল। নির্ধারিত সময় অনুযায়ী বাসটির দুপুর ১টা ৪০ মিনিটে করপাড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিল। তবে দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছেন বলে ধারণা করছেন তারা। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

amardesh24.com

 

আরও পড়ুন