নিজস্ব প্রতিবেদক।
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই প্রস্তুত এবং মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এই দই কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা এলাকায় ভাই ভাই দধি ভান্ডারের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
amardesh24.com









