নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাবা মা’র কবর জেয়ারত করেছেন : প্রধান মন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন। আবেগঘন বার্তা দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির কন্যা। একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন: মির্জা ফখরুল। নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান। ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিআইসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম নারী সেলিনা সুলতানা। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, স্বামীর জানাজা ও দাফন শেষে কারাগারে ফিরছেন। 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, জানাজা ও দাফন শেষে প্যারোলের সময়সীমা অতিক্রমের আগেই কারাগারে ফিরেছেন, ডা. দীপু মনি আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৮ মিনিটে তাঁকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। তথ্যটি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

এর আগে সকালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজায় অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে মুন্সীগঞ্জ কারাগার থেকে রওনা হন দীপু মনি। দুপুরে রাজধানীর গুলশান আজাদ মসজিদে জানাজা সম্পন্ন হওয়ার পর বনানী কবরস্থানে তাঁর স্বামীর দাফন সম্পন্ন হয়। দাফন কার্যক্রমে অংশগ্রহণের সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।

পরিবার সূত্রে জানা গেছে, দীপু মনির মেয়ে তনী দীপাবলী নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন সকালে ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাঁর প্যারোলে মুক্তি মঞ্জুর করেছিল। দাফন শেষে বেলা ৩টা ১৫ মিনিটে বনানী থেকে তাঁকে নিয়ে প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয় এবং সময়মতো কারাগারে ফিরিয়ে আনা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন