নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত। হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর। বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

হাটহাজারী নতুন পাড়া বিআরটিএ অফিস ২ দালাল আটক।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

চট্রগ্রামের নতুন পাড়া আমান বাজার হাটহাজারি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দীর্ঘদিন ধরে দালালির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত, এর মধ্যে ১ জনকে ২ মাস এবং অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে বুধবার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন, দণ্ডপ্রাপ্তরা হলেন- হাটহাজারী  চিকনদন্ডী ইউনিয়নের গ্রামের মাহাবুল আলমের ছেলে মোহাম্মদ রহিম (৪৬) এবং একই ইউনিয়নের তৈয়বিয়া পাড়া এলাকার মাহাবু আলমের ছেলে মোহাম্মদ  কায়সার আহমদ মুন্না (৩২)।

অন্যদিকে নগরের বায়েজিদ লিংক রোড এলাকায় পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, বিআরটিএ কার্যালয়ে দালালির মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ নেই দালালচক্রের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনসাধারণকে দালালের মাধ্যমে নয়, সরাসরি বিআরটিএর নির্ধারিত প্রক্রিয়ায় সেবা নেওয়ার অনুরোধ করছি।

amardesh24.com

 

আরও পড়ুন