নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত। হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর। বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি।

শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি।বিরতির পর ইন্টার মায়ামি সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি।  লিওনেল মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোলে সমতায় ফেরে ইন্টার মায়ামি। মেজর লিগ বৃহস্পতিবার ভোরে শিকাগো ফায়ার এফসির সঙ্গে ১-১ গোলে ড্রতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।

এই ম্যাচে মূল আকর্ষণ ছিল মেসি ও লেভানডফস্কির লড়াই। লিগে এই প্রথম দেখা হয়েছে তাদের। সোলজার ফিল্ডে ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৯৪ জন দর্শক। শিকাগো ফায়ারের ঘরের মাঠে কোনো ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড এটি।

মাঠের খেলায় ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। লেভানডফস্কির গোলে ১-০ লিড নেয় শিকাগো। এমএলএসে নিজের প্রথম নয় ম্যাচে পোলিশ তারকার এটি ছিল ষষ্ঠ গোল। গোলের সুযোগ তৈরি করেছিলেন জার্মান বেরেতেরামে ও মেসিও। তবে শিকাগোর গোলকিপার ক্রিস ব্র্যাডির দৃঢ়তায় প্রথমার্ধে ব্যবধান ধরে রাখে স্বাগতিকরা।

বিরতির পর অবশ্য দ্রুতই ম্যাচে ফেরে মায়ামি। ৪৮ মিনিটে মেসির নিখুঁত কর্নার থেকে কাসেমিরোর জোরালো হেডে গোল করে স্কোর ১-১ করেন। চলতি মৌসুমে এটি কাসেমিরোর তৃতীয় গোল। এই গোলে মেসিও গড়েছেন নতুন কীর্তি। চলতি মৌসুমে তার অ্যাসিস্ট সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি,

যা এখন পর্যন্ত এমএলএসে সর্বোচ্চ। সমতা ফেরার পর জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় মায়ামি। কিন্তু শিকাগোর রক্ষণ ও গোলকিপারকে আর পরাস্ত করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে মায়ামির গোলকিপার ডেইন সেন্ট-ক্লেয়ারও দুটি গুরুত্বপূর্ণ সেভ করে স্বাগতিকদের গোলবঞ্চিত রাখেন। এই ড্রয়ে ২৪ ম্যাচে মায়ামির পয়েন্ট ৪৪। শিকাগোর জন্যও এটি টানা চতুর্থ ড্র।

amardesh24.com

 

আরও পড়ুন