নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত। হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর। বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু।

বাইপাস সড়কে পানির গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গাড়ির নিচে পিষ্ট হয়ে বাসারুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পারনন্দুয়ালী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসারুল মোল্লা মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনন্দুয়ালী এলাকার মৃত সাত্তার মোল্লার ছেলে। তিনি মাগুরা বাস টার্মিনালে বাসের কাউন্টার পরিচালনার পাশাপাশি কৃষিকাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসারুল মোল্লা বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। বাইপাস সড়কে সড়কে পানি ছিটানোর কাজে নিয়োজিত একটি গাড়ি ঘুরানোর সময় পেছনের অংশে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় চালক গাড়ি থামালে পেছনের চাকা বাসারুলের মাথার ওপর উঠে যায়।

স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বর্তমানে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

amardesh24.com

 

আরও পড়ুন