নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাবা মা’র কবর জেয়ারত করেছেন : প্রধান মন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন। আবেগঘন বার্তা দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির কন্যা। একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন: মির্জা ফখরুল। নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান। ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিআইসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম নারী সেলিনা সুলতানা। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

টেস্টে পরাজয়ের পর স্বাগতিক অস্ট্রেলিয়া শিবিরে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক।

ডারউইন টেস্টে পরাজয়ের পর স্বাগতিক অস্ট্রেলিয়া শিবিরে চরম উদ্বেগ দেখা দিয়েছে।দ্বিতীয় টেস্ট শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন এনেছিল দলটি। এবার সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সাধারণত ম্যাচের একদিন আগেই একাদশ জানিয়ে দেওয়ার প্রথা থাকলেও টাইগারদের বিপক্ষে সতর্ক অবস্থানে থেকে একাদশ চড়ান্ত করতে ভেবেচিন্তে এগোচ্ছে অস্ট্রেলিয়া।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগামী শনিবার ভোরে গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে অজিরা। ম্যাচটি ড্র হলেও প্রথমবারের মতো টাইগারদের কাছে টেস্ট সিরিজ হারানোর স্বাদ পেতে হবে স্বাগতিকদের। ফলে জয় ছাড়া কোনো পথ খোলা নেই তাদের সামনে। পরিস্থিতি বিবেচনা করে নাথান লায়নকে একাদশের বাইরে রেখে চার পেসার নিয়ে দল সাজানোর পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট।

বেশ কিছু সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্পিনার ছাড়া দল গঠন করা হলে স্কট বোল্যান্ডের একাদশে ঢোকার সম্ভাবনা রয়েছে। এমনটি ঘটলে সেটি হবে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক আট টেস্টে পঞ্চমবারের মতো বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়া মাঠে নামার ঘটনা।

ডারউইন টেস্টের পরই অজিদের একাদশে অন্তত একটি পরিবর্তনের বিষয় নিশ্চিত হয়ে গিয়েছিল। ডারউইনের স্থানীয় ক্রিকেটার জ্যাক ওয়েদারল্ড দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় তাঁকে স্কোয়াড থেকে বাদ পড়ে যেতে হয়। তাঁর পরিবর্তে দ্বিতীয় টেস্টের দলে ডাক পান ম্যাট রেনশ। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ৩০ বছর বয়সী এই ব্যাটারকে।

লায়নকে যদি একাদশের বাইরে রাখা হয়, তবে সেটি হবে ডারউইন টেস্টের দল থেকে দ্বিতীয় পরিবর্তন। সে ক্ষেত্রে অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের সঙ্গে একাদশে যুক্ত হবেন স্কট বোল্যান্ড। বোল্যান্ডকে খোলানোর বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কামিন্স নিজে। তিনি স্পষ্ট জানান, টসের সময়ই চূড়ান্ত একাদশ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া হবে।

amardesh24.com

 

আরও পড়ুন