নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নেপালে সেকেন্ডে বন্যা মানুষের হাহাকার।

আন্তর্জাতিক ডেস্ক।

বন্যার নেপথ্যে তুষারধস ও নদীর গতিপথে সাময়িক বাধা তৈরি হওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন আবহাওয়া ও ভূতত্ত্ববিদেরা, তাঁদের ধারণা, তুষারধসে পাথর ও বরফের স্তূপে নদীর প্রবাহ আটকে যায়। পরে জমে থাকা পানির চাপ বাড়তে থাকায় সেই প্রাকৃতিক বাধা ভেঙে গিয়ে ভয়াবহ হড়পা বান সৃষ্টি হয়।

নেপালের রাসুয়া জেলার পাশ দিয়ে প্রবাহিত ভোটেকোশি নদী হিমালয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি নদী। এর প্রধান শাখানদীগুলোর একটি লেহন্দে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, তুষারধসে লেহন্দে নদীর প্রবাহ আটকে গিয়েছিল। একই সঙ্গে কোনো হিমবাহের বরফগলা পানিতে পূর্ণ হ্রদ ফেটে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

গতকাল বুধবার নেপালের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খনাল জানান, সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে একটি ভূমিকম্প অনুভূত হয়, এর কয়েক মিনিট পরই তুষারধসের ঘটনা ঘটে। সরকারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ভোটেকোশিতে আকস্মিক বন্যা শুরু হয়। তবে দুর্যোগের সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।

ভয়াবহ এই বন্যায় রাসুয়ার পাশাপাশি নুয়াকোট ও ধাদিং জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের অধ্যাপক রিজন ভক্ত কায়স্থের মতে, লেহন্দে নদীর প্রবাহ আটকে যাওয়ার পর সেখানে বিপুল পরিমাণ পানি জমে যায়। পানির চাপ একপর্যায়ে পাথরের বাধা ভেঙে দেয় এবং সেই প্রবল স্রোত ভোটেকোশীতে নেমে আসে।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, হড়পা বানটি চীন-অধিকৃত তিব্বতের দিক থেকে নেমে আসে। তবে অধ্যাপক কায়স্থের ভাষ্য অনুযায়ী, নেপালের দিক থেকে তুষারধস নেমে সীমান্তবর্তী এলাকায় লেহন্দে নদীর প্রবাহ বন্ধ করে দেওয়ার তথ্য পাওয়া গেছে।

এদিকে একই সময় তিব্বত এলাকায় ভূমিকম্পের ঘটনাও ঘটে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাসুয়া জেলার গোঁসাইকুণ্ড থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের সঙ্গে আকস্মিক বন্যার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ভোটেকোশি নদীতে এ ধরনের দুর্যোগ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের জুলাইয়েও নদীটিতে একই ধরনের হড়পা বান হয়েছিল। পরে অনুসন্ধানে জানা যায়, নেপাল-তিব্বত সীমান্তের কাছে একটি হিমবাহের হ্রদ ফেটে যাওয়ার কারণে লেহন্দে নদীতে হঠাৎ বিপুল পানির স্রোত নেমেছিল।

এবারের ঘটনায় নিখোঁজ পর্যটকদের একটি অংশ ছিলেন তীর্থযাত্রী। তাঁরা কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রার উদ্দেশ্যে ওই অঞ্চলের পথে ছিলেন। সীমান্তবর্তী এই এলাকায় পর্যটক ও তীর্থযাত্রীদের যাতায়াত থাকায় আকস্মিক বন্যায় বিপদের মাত্রাও বেড়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন