নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

নেপালে ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ রয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক।

তিব্বত সীমান্তসংলগ্ন হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন, এ ঘটনায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ রয়েছেন।বন্যায় রাস্তাঘাট, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রসুয়া জেলায় বুধবার সকালে ভোতেকোশি নদীর পানি উপচে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যায় এবং বহু ঘরবাড়ি, যানবাহন ও সড়ক ভেসে যায়।

নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৩৮৪ পর্যটকের মধ্যে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক। তাঁদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় এবং ১২ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন। নিখোঁজদের অনেকেই কৈলাস-মানস সরোবর যাত্রার তীর্থযাত্রী বলে ধারণা করা হচ্ছে।

কাঠমান্ডুভিত্তিক একটি পর্যটন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ৯৩ জন নেপালিসহ প্রায় ৩৯০ জন তীর্থযাত্রীর ওই সীমান্ত দিয়ে যাওয়ার কথা ছিল। তবে বন্যার পর তাঁদের অধিকাংশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।১০ জন সেখানে আটকা পড়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিব্বতে ভূমিধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে গিয়ে পানির চাপ তৈরি হয়। পরে সেই পানি ভোতেকোশি নদীতে প্রবাহিত হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে। তবে বন্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি।

বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রতিকূল আবহাওয়া ও নদীর পানি বিপৎসীমার ওপরে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। কয়েকটি হেলিকপ্টার ত্রাণ নিয়ে রওনা হয়ে পরে কাঠমান্ডুতে ফিরে আসে।

এদিকে নেপাল সরকার উদ্ধার অভিযানে সহায়তার জন্য ভারত ও চীনের সহযোগিতা চেয়েছে। নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

amardesh24.com

 

আরও পড়ুন