নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির।

তৎকালীন বিএনপি যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের অভিযোগের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরকরা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন।

আদাবর এলাকা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গুমের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে নিজের গুমের ঘটনায় অভিযোগ জমা দেন সালাহউদ্দিন আহমদ।

ওই অভিযোগে জিয়াউল আহসানের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক গোয়েন্দা পুলিশের প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যান। এরপর দীর্ঘদিন তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।

এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-এমপিকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনি ও আমির হোসেন আমুসহ অন্যরা রয়েছেন। তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য রয়েছে।

এ ছাড়া ২০১৩ সালে হাফেজ জাকিরকে গুমের অভিযোগের মামলায় র‌্যাব-১-এর সাবেক অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেনকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা গুমের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালে কার্যক্রম চলছে।

amardesh24.com

 

আরও পড়ুন