নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশগতাাল  বৃহস্পতিবার উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে সিরিয়ার কাছে হেরেছে,দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়া বাংলাদেশ এখন টেবিলের তলানিতে। টানা দুই হারে বিদায় ঘণ্টাও বেজে গেছে।

সিরিয়া নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে ১-০ গোল ব্যবধানে। বাংলাদেশ প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে উজবেকিস্তানের কাছে। বাংলাদেশকে হারিয়ে সিরিয়া তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার দৌড়ে এসেছে। বাছাইপর্বে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপ আগামী বছর চূড়ান্তপর্বে খেলবে।

সিরিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধের প্রায় পুরো সময় লড়াই করেছিল। ৪৪ মিনিট ও প্রথমার্ধের ইনজুরি সময়ে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিরিয়া। দুই গোলই হয়েছে বাংলাদেশের ডিফেন্সের দায়ে।

amardesh24.com

 

আরও পড়ুন