পিএসজির ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা লিগের প্রথম দুই ম্যাচে করে ড্র।এরপর তৃতীয় ম্যাচে এসে এগিয়ে থাকার পরও হারলো মোনাকোর কাছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়হীন প্যারিসের ক্লাবটি।
গতকাল শুক্রবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে প্যারিসের ক্লাবটি। পার্ক দ্য প্রিন্সেসে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ছিল দারুণ। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের গোলে ম্যাচের ৩১তম মিনিটে লিড নেয় পিএসজি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে স্বাগতিক দল।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে মোনাকোর হয়ে ম্যাচে সম্মতা ফেরান নাজিনিয়ো। সমতা ফেরানোর মোনাকোর খেলায় গতিও বাড়ে। ৭২ মিনিটে লিড নেয় দলটি ইদুম্বোর গোলে। বাকি সময়ে চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি পিএসজি। ফলে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
amardesh24.com









