নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

সাবালেঙ্কা এক অদ্ভুত কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য করলেন।

 শীর্ষ তারকা আরিয়ানা সাবালেঙ্কা এক অদ্ভুত কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য করলেনচেয়ার আম্পায়ারকে। কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচে টেনিস কোর্টে গাঁজার গন্ধ পাওয়ায় বন্ধ রাখা হয়েছিল সাবালেঙ্কার ম্যাচ!

 

বেলারুশ টেনিস তারকা সাবালেঙ্কা গাঁজার তীব্র গন্ধে একাধিকবার বেসামাল হয়েছেন। সার্ভ করার সময় মনোযোগে বিঘ্ন ঘটার পর চেয়ার আম্পায়ারের সহায়তা চান তিনি। আগে কখনোই টেনিস কোর্টে এতটা তীব্র গন্ধ পাননি বলে অভিযোগ করেন বেলারুশের এই তারকা। লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় গেমে সার্ভ করতে গিয়ে বল ওপরে ছোড়ার পর সেটি মাটিতে পড়তে দেন সাবালেঙ্কা। পরের পয়েন্টেও একই ঘটনা ঘটে। স্পষ্টতই কোনো একটি বিষয় তাকে বিরক্ত করছিল। এরপর চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে সহায়তা চান তিনি।

ম্যাচ শেষে সাবালেঙ্কা জানান, ‘আমি জানি না; গন্ধটা দর্শকদের কাছ থেকে আসছিল, নাকি বাইরে থেকে বাতাসের সঙ্গে স্টেডিয়ামে ঢুকছিল। শুধু আশা করি, তারা বিষয়টি নিয়ে একটু বেশি সচেতন হবে।’ সাবালেঙ্কা আর বলেছেন, ‘আমি মনে মনে ভাবছিলাম, আপনারা যা খুশি করতে পারেন। যা খুশি ধূমপান করেন, যতটা খুশি আরাম করতে পারেন। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এটা করবেন না। নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করার সময় এই গন্ধ সামলানো একটু কঠিন।

amardesh24.com

 

 

আরও পড়ুন