নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ। জামায়াত নেতা সময় চেয়েছেন : স্পিকার ওয়াক আউট ধন্যবাদ। প্রবাসীদের নিশ্চিত করতে সরকার কাজ করছেন : নুরুল হক নুর। ফিলিস্তিনিদের উচ্ছেদ বিতাড়িত করতে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানান। আওয়ামী নেতার প্রাডোতে পাটোয়ারীর লংড্রাইভ: রাশেদ খাঁন। পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু। চীনের কাছে হারলেও আজ মেয়েরা জয় পেয়েছেন। শুক্রবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বেটিস। ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা লিগের প্রথম দুই ম্যাচে করে ড্র। সাবালেঙ্কা এক অদ্ভুত কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য করলেন।

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক।

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ।সেই ভারতের কাছেই এবার ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করেছে লাল-সবুজের দল।

প্রথম দুই ম্যাচে উজবেকিস্তান ও সিরিয়ার কাছে হেরে আগেই চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। ফলে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার। তবে প্রতিপক্ষ ভারত হওয়ায় শেষ ম্যাচে ভালো পারফরম্যান্স দিয়ে জয় তুলে নিতে চেয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ আতিকুর রহমান। শেষ পর্যন্ত সেটিও সম্ভব হয়নি। বরং বড় হার দিয়ে হতাশার সফর শেষ করেছে বাংলাদেশ।

মাঠের বাইরের নানা বিতর্কের পাশাপাশি প্রথম দুই ম্যাচে দলের এলোমেলো পারফরম্যান্সের কারণে ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলের সঙ্গে সহকারী হিসেবে থাকলেও জেরার্ডের আপত্তির কারণে প্রথম দুই ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারেননি আতিকুর। শেষ ম্যাচে দায়িত্ব পাওয়ার পর ভালো কিছু করার প্রত্যয় জানিয়েছিলেন সাবেক এই ফুটবলার। কিন্তু দোস্তলিক স্টেডিয়ামে তার সেই প্রত্যয়ের প্রতিফলন দেখা যায়নি।

ম্যাচের ২৬ মিনিটে এগিয়ে যায় ভারত। বক্সে ঢোকানো বল বাংলাদেশের দুই ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় সুযোগ পেয়ে যান ভারতের ১৮ বছর বয়সী মিডফিল্ডার ড্যানি মেইতেই লাইশরাম। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে বলটি বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরীর পায়ের নিচ দিয়ে জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভারত। থ্রো-ইন থেকে আসা বলে বাংলাদেশের বক্সে ব্যাক হেড করেন ভারতের এক খেলোয়াড়। বাতাসে ভাসতে থাকা সেই বল দারুণ এক ব্যাকভলিতে জালে পাঠান মিডফিল্ডার বিশাল যাদব। দুই গোলের ক্ষেত্রেই বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়দের দুর্বল নজরদারি স্পষ্ট হয়ে ওঠে।

দুই গোল হজমের পর বাংলাদেশের ডিফেন্ডার মিঠু চৌধুরী ফাউলের দায়ে হলুদ কার্ড দেখেন। কার্ড দেখানোর পর সিদ্ধান্ত নিয়ে মিঠু অসন্তোষ প্রকাশ করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

amardesh24.com

 

আরও পড়ুন