নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ৫৯ দিনে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ভারত থেকে আসা ২০ বোতল মদ উদ্ধার করেছে: বিজিবি। প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রির পরিকল্পনা নিয়েছে: টিসিবি। মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ২ জন নিহত। পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। পরাজিত জামায়াত প্রার্থীর বাড়ীতে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন। শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে: আসিফ মাহমুদ।

সংসদে বসে সদস্যরা যেমন ইচ্ছে তেমনই কথা বলতে চাই : স্পিকার মানছে না।

মহান জাতীয় সংসদে ১ জন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় নিজেদের মধ্যে কথা বলছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল কায়কোবাদ ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এ সময় তাদের কথা বলার শব্দ কমিয়ে দেওয়ার অনুরোধ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আজ সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনা চলাকালে এ ঘটনা ঘটে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা তখন বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সংসদ কক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়, বিষয়টি ডেপুটি স্পিকারের নজরে এলে তিনি তাদের উদ্দেশে বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য দিচ্ছেন। আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।’

এরপর সেলিনা সুলতানা বক্তব্য চালিয়ে যেতে চাইলে ডেপুটি স্পিকার তাকে কিছুক্ষণের জন্য থামতে বলেন। পরে তিনি আবারও দুই মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘বসে আস্তে ধীরে কথা বলুন। যাতে ওনার কথা শুনতে পারি।’ডেপুটি স্পিকারের অনুরোধের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিজেদের কথাবার্তা থামিয়ে দেন। এরপর সংসদে স্বাভাবিকভাবেই আলোচনা চলতে থাকে।

amardesh24.com

 

আরও পড়ুন