নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মন্নানকে নিয়োগ দিয়েছে :সরকার। চট্রগ্রাম গোলাম রসুল মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। পুরুষ হওয়ার স্বপ্ন নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত পরে মর্মান্তিক মৃত্যু। প্রাণ গ্রুপে নিয়োগ চলছে ৩০ সেপ্টেম্বরে মধ্যে আবেদন করুন। আওয়ামী নেতাকর্মীদের কাউকে বললেও এখন আর কেউ দেশে ফিরত না। কেন্দ্রীয়  কর্মসংস্হান বিষয়ক সহ সম্পাদক  ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপি। ৭ উইকেটের ব্যবধানে হেরেছে পাকিস্তানের মেয়েরা। ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন : রাষ্ট্রপতি। ফেনীতে মিল মালিকের মৃত্যু। দেশবাসী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন : রাষ্ট্রপতি।

দিনের সরকারি সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জ ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। পরবর্তীতে ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠ থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

বিদায়কালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো, রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যবৃন্দ রাষ্ট্রপতিকে বিদায় জানান।

গতকাল রোববার দুপুরে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। সফরে তিনি শহরের সেনুয়া কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেন তিনি, যেখানে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সর্বস্তরের মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন।

সফরের দ্বিতীয় দিনে সোমবার সকালে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিশ্ববিদ্যালয়টির দ্রুত ও যথাযথ বাস্তবায়নে স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তাব্যবস্থা।

উল্লেখ্য, গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পূর্বে তিনি জাতীয় সংসদ সদস্য, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

amardesh24.com

 

আরও পড়ুন