নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নিহত অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোনটি তুহিনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে উঠছে অজস্র সাদা ঝিনুক। অপ্রতিম হত্যা মামলায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ বেঞ্চে ২২টি মামলার বিচার চলছে। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ৭ শর্ত : ইরানের। তিতাস গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ। ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গনে অপ্রতিমের জানাজা সমপন্ন। ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায়।

সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন।

আন্তর্জাতিক ডেস্ক।

রাজধানী সৌদি রিয়াদসহ লোহিত সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রিয়াদ অভিমুখে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অন্য কোনো হামলা বা হতাহতের ঘটনা নিশ্চিত করেনি দেশটি।এর আগে শনিবার সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এর জেরে কিছু সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয়।

হুথিদের হামলা বেড়ে যাওয়ার পর শনিবার প্রথমবারের মতো রিয়াদে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। গত জুলাই থেকে সৌদি আরবে হুথিদের হামলার মাত্রা বেড়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য ফ্লাইট বাতিল ও অন্যান্য ভ্রমণ বিঘ্নের বিষয়েও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইরান-সমর্থিত হুথিরা বেসামরিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। সামরিক সংঘাত দ্রুত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ওই অঞ্চলে এবং অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা মার্কিন নাগরিকদের গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন