নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
চবিতে শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন। আফ্রিকায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের চালের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে। আজ স্বর্ণের দামের বড় লাফ: বাজুস। নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ১০ হাজর বাসিন্দা। ইমিগ্রেশন পুলিশের হাতে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১ তম মৃত্যু বার্ষিকী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি।

চবিতে শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন।

(চবি) শাটল ট্রেনে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। গতকাল রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেনে এ ঘটনা ঘটে, তবে রেলওয়ে কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়গামী ট্রেনটির সামনের দিক থেকে তৃতীয় বগিতে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থলে কেরোসিনজাতীয় পদার্থের একটি বোতলও পাওয়া যায়। এ ছাড়া কয়েকটি আসনে ওই পদার্থ ছিটিয়ে রাখার অভিযোগ উঠেছে।

আগুন লাগার পর রেলওয়ে কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন। পরে দুর্ঘটনা এড়াতে ওই ট্রেনের পরিবর্তে অন্য লাইনে থাকা শাটলে করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওসিফ হোসেন জানান, রাত ৮টার দিকে ট্রেনটির তৃতীয় বগিতে হালকাভাবে আগুন জ্বলতে দেখেন তারা।

পরে সেখানে কেরোসিনের বোতল এবং কয়েকটি আসনে কেরোসিন ছিটানো অবস্থায় দেখতে পান। ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন, পরে তারা অন্য শাটলে ক্যাম্পাসে ফেরেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে। এতে কারও কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, কেউ একজন ট্রেনের দরজার কাছে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রেলওয়ে কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত করছে রেলওয়ে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজে পর্যাপ্ত দৃশ্যমানতা না থাকায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কাজ চলছে।

amardesh24.com

 

আরও পড়ুন