নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
আফ্রিকায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের চালের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ওয়েবসাইট এবং মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে। আজ স্বর্ণের দামের বড় লাফ: বাজুস। নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ১০ হাজর বাসিন্দা। ইমিগ্রেশন পুলিশের হাতে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১ তম মৃত্যু বার্ষিকী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

আফ্রিকায় চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের চালের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।

চাল তেলের দামে বিপরীতমুখী প্রবণতা দেখা দিয়েছে। আফ্রিকার দেশগুলোতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের চালের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, একই সঙ্গে থাইল্যান্ডের চালের দামও প্রায় ২ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে, তবে দুর্বল চাহিদা ও সয়াবিন তেলের দরপতনের প্রভাবে মালয়েশিয়ার পাম তেলের দাম টানা কয়েক দিন ধরে কমছে।

বার্তা সংস্থা রয়টার্সের ১৯ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চালের রপ্তানিমূল্য প্রতি টন ৩৯৪ থেকে ৩৯৮ ডলারে উঠেছে। আগের সপ্তাহে এই চালের দাম ছিল ৩৮৫ থেকে ৩৯০ ডলার। আফ্রিকার ক্রেতাদের বাড়তি চাহিদা, ধানের উচ্চমূল্য এবং রুপির শক্তিশালী অবস্থানকে দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চালের দাম প্রতি টন ৫০৫ থেকে ৫১০ ডলারে পৌঁছেছে। ২০২৪ সালের ডিসেম্বরের পর দেশটিতে চালের এটাই সর্বোচ্চ দাম। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার ক্রেতাদের বেশি পরিমাণে চাল কেনা এবং আবহাওয়া নিয়ে উদ্বেগের কারণে বাজারে দাম বেড়েছে।

অন্যদিকে ভিয়েতনামের চালের বাজারে দরপতন ঘটেছে। দেশটির ৫ শতাংশ ভাঙা চালের দাম প্রতি টন ৪৭৫ থেকে ৪৮৫ ডলারে নেমে এসেছে। আগের সপ্তাহে এ দাম ছিল ৪৯০ থেকে ৪৯৫ ডলার। দাম বেশি থাকায় ক্রেতাদের আগ্রহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চালের বাজারে ঊর্ধ্বগতির বিপরীতে মালয়েশিয়ার পাম তেলের বাজারে দরপতন অব্যাহত রয়েছে। রয়টার্সের ২২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর মালয়েশিয়ার বুরসা ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফেব্রুয়ারি সরবরাহের পাম তেলের চুক্তিমূল্য প্রতি টনে ১১৬ রিঙ্গিত বা ২ দশমিক ৬৮ শতাংশ কমে ৪ হাজার ২১৭ রিঙ্গিতে দাঁড়ায়। ওই সপ্তাহে পণ্যটির দাম কমেছে ৫ দশমিক ৪৯ শতাংশ। গত ৫ মার্চের পর এটিই ছিল চুক্তিটির সর্বনিম্ন সমাপনী দর।

বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমে যাওয়ায় পাম তেলের বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ, আন্তর্জাতিক বাজারে পাম ও সয়াবিন তেল পরস্পরের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

ফলে একটি তেলের দাম কমলে অন্যটির চাহিদা ও মূল্যেও প্রভাব পড়ে। এ ছাড়া পাম তেলের মজুত বেশি থাকা এবং প্রধান আমদানিকারক দেশগুলোর চাহিদা কমে যাওয়ার আশঙ্কাও দাম পতনের পেছনে ভূমিকা রাখছে।

amardesh24.com

 

আরও পড়ুন