স্পোর্টস ডেস্ক।
শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’। ব্যাটিংয়ে ১৪৫ রানে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়েও প্রতিপক্ষকে আটকাতে পারেনি দলটি। ১৪৬ রানের লক্ষ্য শ্রীলঙ্কা পেরিয়ে যায় মাত্র ২১.৫ ওভারে, হারায় ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শ্রীলঙ্কা। সিনেথ জয়াসুরিয়া ১১ রান করে ফিরলেও লাসিথ ক্রসপুলে করেন ২৯ রান। অধিনায়ক প্রবণ রথনায়েকে ৩৬ বলে ৪৫ রান করেন। আর নিশান মাদুশকা অপরাজিত ফিফটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের হয়ে রকিবুল হাসান, সামিউন বসির ও আফিফ হোসেন একটি করে উইকেট নেন।
এর আগে টসের পর ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ১৪৫ রানেই অলআউট হয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ৫৫ রান যোগ করেন। ইমন ২৯ বলে ৩২ এবং সাইফ ৩৬ বলে ২৮ রান করেন। শাহাদাত হোসেন দিপু করেন ১৩ রান।
amardesh24.com





