নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

বাংলাদেশ দূতাবাসে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার শামা ওবায়েদ।

শামা ওবায়েদ বলেছেন, দিল্লিসহ ভারতের যেকোনও বাংলাদেশ দূতাবাসে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর আইনি এখতিয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের প্রতিটিই বাংলাদেশের ভূখণ্ড (টেরিটরি) হিসেবে বিবেচিত।

ফলে সংশ্লিষ্ট ব্যক্তি দেশের বাইরেও ওই মিশনগুলোর যেকোনও একটিতে গেলে সেখানেই তাকে গ্রেফতার করা হবে।

ভারতসহ বিভিন্ন দেশে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি ও জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরাকে কেন্দ্র করে প্রচারিত বক্তব্যকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ আখ্যা দিয়ে তিনি স্পষ্টভাবে জানান, দেশে ফিরলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।

amardesh24.com

 

আরও পড়ুন