চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণভোটের রায় বাস্তবায়ন, সাবেক শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা। একই সঙ্গে গাজা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবিও জানিয়েছে দলটি।
গতকাল সোমবার বিকেলে নগরের নিউ মার্কেট মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে এনসিপির চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দুপুর ৩টা থেকে নগরের বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে নেতাকর্মীরা নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকেন। পরে বিকেল ৪টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন। এ ছাড়া হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমেরও কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল।
দলীয় সূত্র জানায়, এনসিপির চার দফা দাবির প্রথমটি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা। দ্বিতীয় দাবি গণভোটের রায় বাস্তবায়ন।
তৃতীয় দাবিতে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার কথা বলা হয়েছে। আর চতুর্থ দাবিতে গাজা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, নিউ মার্কেট মোড় থেকে কোতোয়ালী ও লালদীঘি হয়ে আন্দরকিল্লা পর্যন্ত বিক্ষোভ মিছিল যাওয়ার কথা রয়েছে।(এনসিপি), এর ছাত্র ও সহযোগী সংগঠন এবং চট্টগ্রামের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দলটির নেতাকর্মীরা জানান, ঘোষিত চার দফা দাবি বাস্তবায়নে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এতে নগর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
amardesh24.com





