নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত টানা ৩ দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন।

আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, সেসব দলকে এবারও মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

পাশাপাশি নতুন করে নিবন্ধন পাওয়া ৪টি রাজনৈতিক দলকেও সংলাপে ডাকা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ওঅংশগ্রহণমূলক করতে দলগুলোর মতামত ও সহযোগিতা পাওয়াই এ উদ্যোগের উদ্দেশ্য।

এদিকে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাঁচ ধাপের রোডম্যাপ ও ভোটের তারিখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে দেশের অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।

amardesh24.com

 

আরও পড়ুন