নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে প্রায় ৩৬ ভরি স্বর্ণ আটক। সমমানের পরীক্ষার ফলাফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ। পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে থাইল্যান্ড। দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত। নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন: মাদানী। ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংককে টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর। বনানীর ২৬ তলা ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।

বনানীর ২৬ তলা ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।

বনানীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর ওই ২৬ তলা ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর বহুতল ভবনটিতে আগুন লাগার খবর পান তাঁরা। সংবাদ পাওয়ার পরপরই উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়।

তবে প্রাথমিকভাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

amardesh24.com

 

আরও পড়ুন