নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে প্রায় ৩৬ ভরি স্বর্ণ আটক। সমমানের পরীক্ষার ফলাফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ। পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে থাইল্যান্ড। দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত। নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন: মাদানী। ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংককে টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর। বনানীর ২৬ তলা ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর।

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।আজ শনিবার ক্ষতিগ্রস্ত ক্লিনিক ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, দায়িত্বরত পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে প্রায় দুই শতাধিক মুখোশধারী দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের জিম্মি করে ভবনে ঢুকে মূল্যবান চিকিৎসা সামগ্রী, ওষুধ, নগদ অর্থসহ প্রাক-প্রাথমিক অবকাঠামো ভেঙে ফেলা হয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় আরও আড়াইশজনকে আসামি করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন