নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে প্রায় ৩৬ ভরি স্বর্ণ আটক। সমমানের পরীক্ষার ফলাফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ। পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে থাইল্যান্ড। দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত। নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন: মাদানী। ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাংককে টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর। বনানীর ২৬ তলা ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।

দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত।

আন্তর্জাতিক ডেস্ক।

দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।নিহত দুই সামরিক কর্মকর্তা হলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালাইয়ে তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া।

কঙ্গোলিজ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে এক বিবৃতিতে জানান, দুই জেনারেল কর্মকর্তার পাশাপাশি প্রতিনিধিদলের ১২ সদস্য এবং উড়োজাহাজের ক্রুরাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, উড়োজাহাজটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে ফিরছিল। পথে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর কেনজে এলাকায় এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা সবাই নিহত হন।

সামরিক মুখপাত্র এফোমি একেঙ্গে জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ত্রিফন কিন-কিয়েই মুলুম্বাও বলেছেন, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কঙ্গোর পূর্বাঞ্চলে গত বছর থেকে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে দেশটির সামরিক বাহিনী। এসব গোষ্ঠীর মধ্যে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এম২৩ বিদ্রোহীরাও রয়েছে। দীর্ঘদিনের সংঘাত ও ধারাবাহিক হামলার মধ্যে বিদ্রোহীরা ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের নিয়ন্ত্রণও নিয়ে নেয়।

amardesh24.com

 

আরও পড়ুন