নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশ পিছিয়ে দিয়েছে ওপেনএআই। ইরাক থেকে সামরিক উপস্থিতি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত এক প্রত্যাবর্তনের জয় পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্ববাজারে তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০। উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। বিলম্বের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ: প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের কাজ ৯৯ দশমিক ৯৩ শতাংশ শেষ। বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার ভিসা।

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী নিহত।

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম (২৪) নিহতের মামলায় ১৭ বছর বয়সী কিশোরের জামিনের বিষয়ে অধিকতর শুনানির জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন শুনানিতে কিশোরের পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট আলমগীর হোসেনসহ একাধিক আইনজীবী অংশ নেন।

শুনানিতে অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান বলেন, মামলার বিষয়ে বাদীপক্ষের সঙ্গে আদালতের বাইরে সমঝোতা হয়েছে। কিশোরের নাম এজাহারে নেই। নিহতের পরিবারকে ৯ লাখ টাকা দেওয়া হয়েছে। কিশোর বিবেচনায় তাকে জামিন দেওয়ার আবেদন করেন তিনি।

তিনি আরও বলেন, ওই ব্যক্তি (মেহেদী হাসান) শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হর্ন দেওয়া হয়েছিল, তবে তিনি কানে শোনেননি। এজন্য ঘটনাটি ঘটে গেছে।

জবাবে বিচারক বলেন, আপনারা কী দেখেছেন, এই মামলায় কী পরিমাণ মিডিয়া কাভারেজ হয়েছে। মামলার ধারা জামিনযোগ্য বা আপসযোগ্য কোনোটিই নয়। এই মামলা জামিন অযোগ্য।

আইনজীবীরা তখন কিশোর বিবেচনায় জামিন দেওয়ার আবেদন করে বলেন, ‘স্যার, আমরা তো আপস-মীমাংসা করেছি।’

এ সময় বিচারক বলেন, ‘আমি আইনের কথা বলব, নাকি আমার কথা বলব। আপনারা জামিন শুনানি করেন। নথি দেখে আদেশ দেব, বা পরে আদেশ দিতে পারি। আজকে আদেশ নাও হতে পারে।’

পরে আইনজীবীরা জানান, নিহতের পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত আছেন এবং জামিন হলে তাদের কোনো আপত্তি নেই। বিচারক জানতে চাইলে নিহতের বড় ভাই, বাবা ও মামা কাঠগড়ার সামনে গিয়ে দাঁড়ান।

এ সময় বিচারক বলেন, ‘ঘটনাটি কিন্তু অনেক গুরুতর। একটি সমাজ ন্যায়বিচারের দিকে তাকিয়ে রয়েছে। সমাজ একটি ন্যায়বিচার দেখতে চায়। যদিও এই মামলায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নেই। তবুও ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। অর্থদণ্ডের বিধানও রয়েছে।’

বিচারক আরও বলেন, ‘শুধু অর্থদণ্ডের বিধান থাকলে এতক্ষণে হয়ে যেত। আপনাদের এতক্ষণ বসে থাকতে হতো না। কিন্তু প্রচুর পরিমাণে মিডিয়া কাভারেজ হয়েছে। আমাদের সব দিক দিয়ে বিবেচনা করতে হয়।’

পরে অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান বলেন, ‘তাহলে স্যার, জামিন শুনানি আগামী বৃহস্পতিবারের জন্য রাখেন।’ জবাবে বিচারক বলেন, ‘করতে পারেন। আদেশ দেখে-শুনে দেওয়া হবে।’

পরে আইনজীবী বলেন, ‘তাহলে স্যার, আগামী রোববার অধিকতর জামিন শুনানির জন্য দিন রাখেন। ওইদিন কাস্টডিও বেশি হবে। থাকুক আরও কিছুদিন।’

শুনানি শেষে আদালত আগামী ৪ অক্টোবর অধিকতর জামিন শুনানির দিন ধার্য করেন।

ঘটনার বিবরণ

গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা লোকজন গাড়িটির চালকের আসনে থাকা ১৭ বছরের ওই কিশোরকে আটক করে পুলিশে দেন। পরে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মেহেদীর মৃত্যুর ঘটনায় তার ভাই মোক্তাদীর ইসলাম বুধবার গুলশান থানায় মামলা করেন। মামলায় গাড়ির চালক হিসেবে আকাশ মারককে আসামি করা হলেও চালকের আসনে থাকা কিশোরের নাম এজাহারে ছিল না।

amardesh24.com

 

আরও পড়ুন