নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বনভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। খাগড়াছড়ি বন বিভাগ ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ‘পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।

মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক খান মো. আববারুর রহমান।

খাগড়াছড়ি সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম মোশারফ হোসাইনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রমুখ।

আলোচক হিসেবে বক্তব্য দেন পিঠাছড়া ফাউন্ডেশনের পরিচালক মাহফুজ রাসেল। তিনি পার্বত্য চট্টগ্রামের বন ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, বনভূমি সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা কারার মাহবুব হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরলাল ত্রিপুরা, গোমতি মৌজার হেডম্যান রনজিত ত্রিপুরা, ২০১ নম্বর ধলিয়া মৌজার সহকারী মৌজা প্রধান উভয়চিং চৌধুরী এবং পশ্চিম নতুনপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ।

এ ছাড়া বিভিন্ন মৌজার হেডম্যান, বন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় পার্বত্য চট্টগ্রামের বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি, বনজ সম্পদের সুরক্ষা এবং সবুজায়ন কার্যক্রমে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন