নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। খুলশী নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকা মৃতদেহ উদ্ধার। চট্রগ্রামের কদমতলী নকল ও ভেজাল লুব্রিকেন্টস উৎপাদন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির। আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা। ন্যূনতম মজুরি কাঠামো ১৭ হাজার টাকা ঘোষণার পরও মাঠে নামে শ্রমিকরা। আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এক অভিনব ডিজিটাল সমাধান। জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস।

বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে এসব দেশের বিরুদ্ধে তদন্তের ফল প্রকাশের পর দেশভেদে বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। নতুন এই শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয়ও বাড়তে পারে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার তথা চাহিদা বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে এসব দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবারের মধ্যেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তিন ব্যক্তি। তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই আরোপ করা শুল্কের সঙ্গে নতুন এই শুল্কও যুক্ত হবে।

amardesh24.com

 

আরও পড়ুন