নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস।

খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বেসরকারি সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা সুকিরন চাকমার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন দীঘিনালা আইটি কর্মকর্তা সলিল চাকমা, সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার শ্বশতী দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. সোহেল রানা এবং উপজেলা তথ্য আপা স্বরুপিনি ত্রিপুরা।

কর্মশালায় দীঘিনালা উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে তৃণমূল উন্নয়ন সংস্থার এমপাওয়ারমেন্ট প্রকল্পের নারী ও পুরুষ সদস্যরা অংশ নেন।

কর্মশালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির প্রতিপাদ্য ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার অবসান: ঐক্যবদ্ধ হোন, ন্যায়বিচার নিশ্চিত করুন, বেঁচে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা দিন এবং দায়মুক্তির অবসান ঘটান’ বিষয়ে আলোচনা করা হয়।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসব কর্মসূচির লক্ষ্য শুধু প্রতীকী প্রতিবাদ বা আনুষ্ঠানিক সচেতনতা সৃষ্টি নয়; বরং নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা।

একই সঙ্গে নারী ও শিশুদের জন্য কার্যকর, সহজলভ্য, নিরাপদ ও সমন্বিত সুরক্ষা এবং সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন