নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির। আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা। ন্যূনতম মজুরি কাঠামো ১৭ হাজার টাকা ঘোষণার পরও মাঠে নামে শ্রমিকরা। আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এক অভিনব ডিজিটাল সমাধান। জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ২৩ দিনে ৯৯ গাড়িতে আগুন। বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলিসহ চাচা ভাতিজা গ্রেপ্তার। পোশাক শ্রমিকের বেতন বাড়ানোর পরও আন্দোলন।

আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা।

শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা করা হয়েছে।

এ লক্ষ্য সামনে রেখে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা, বাঁধাই, মান যাচাই ও সরবরাহ কার্যক্রম আরও জোরদার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

ইতোমধ্যে প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৩ শতাংশ বই উপজেলা পর্যায়ের বিতরণকেন্দ্রে পৌঁছেছে।

এনসিটিবির ২৩ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপা হচ্ছে ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই। এসব বইয়ের মধ্যে ৯৮ দশমিক ৬৩ শতাংশের মুদ্রণ, ৯৮ দশমিক ৪৬ শতাংশের বাঁধাই এবং ৯৭ দশমিক ২৮ শতাংশের মান যাচাই বা পিডিআই সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ছাপানো হচ্ছে ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই। এ পর্যন্ত এসব বইয়ের ৮৮ দশমিক ১৩ শতাংশ মুদ্রণ, ৮৬ দশমিক ১৮ শতাংশ বাঁধাই এবং ৮৩ দশমিক ২১ শতাংশের পিডিআই শেষ হয়েছে।

মাধ্যমিক স্তরের মধ্যে নবম শ্রেণির জন্য সবচেয়ে বেশি ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই ছাপানো হচ্ছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।

ইবতেদায়ি স্তরে ছাপানো হচ্ছে ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বই। এ স্তরের বইয়ের মুদ্রণ, বাঁধাই ও পিডিআইয়ের অগ্রগতি যথাক্রমে ৯৭ দশমিক ৩১, ৯৪ দশমিক ২৭ ও ৯৩ দশমিক ১ শতাংশ।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা চেয়েছিলাম ১৬ ডিসেম্বর সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে। কিন্তু আগে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। তাই ২৪ ডিসেম্বর ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ওই দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।.

amardesh24.com

 

আরও পড়ুন