নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা। ন্যূনতম মজুরি কাঠামো ১৭ হাজার টাকা ঘোষণার পরও মাঠে নামে শ্রমিকরা। আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এক অভিনব ডিজিটাল সমাধান। জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ২৩ দিনে ৯৯ গাড়িতে আগুন। বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলিসহ চাচা ভাতিজা গ্রেপ্তার। পোশাক শ্রমিকের বেতন বাড়ানোর পরও আন্দোলন। চট্রগ্রাম বিআরটিএ যেনো দুযোগের আকড়া।

ন্যূনতম মজুরি কাঠামো ১৭ হাজার টাকা ঘোষণার পরও মাঠে নামে শ্রমিকরা।

ন্যূনতম মজুরি কাঠামো ১৭ হাজার টাকা ঘোষণার পরও সকালে সাভারের মাঠে নামেন শ্রমিকরা। মজুরি বোর্ডের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তারা আন্দোলন শুরু করেন।

এরপর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় শ্রমিকদের ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন।

আজ বুধবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজ না করে কর্মবিরতি পালন শুরু করেন। এসময় ওই এলাকার অধিকাংশ কারখানা ছুটি দিয়ে দেয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে পদ্মার মোড় এলাকাসহ বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন শ্রমিকরা।

শুরুতে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা সড়ক ও অবরোধের চেষ্টা চালায়। এ পর্যায়ে সকাল সোয়া ৯টার দিকে প্রথমে ট্যানারি রোডে থাকা শ্রমিকদের ধাওয়া দেয়, এরপর তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এসময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেধে যায় সংঘর্ষ। পরে পুলিশের তোপের মুখে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

amardesh24.com

 

আরও পড়ুন