নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। খুলশী নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকা মৃতদেহ উদ্ধার। চট্রগ্রামের কদমতলী নকল ও ভেজাল লুব্রিকেন্টস উৎপাদন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির। আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা। ন্যূনতম মজুরি কাঠামো ১৭ হাজার টাকা ঘোষণার পরও মাঠে নামে শ্রমিকরা। আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এক অভিনব ডিজিটাল সমাধান। জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী প্রতিরোধ দিবস।

চট্রগ্রামের কদমতলী নকল ও ভেজাল লুব্রিকেন্টস উৎপাদন।

নকল ও ভেজাল লুব্রিকেন্টস উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং ভোক্তা-স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে গতকাল ২৪ নভেম্বর চট্টগ্রামের কদমতলী পোড়া মসজিদের পেছনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), চট্টগ্রামের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অধিদপ্তরে বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি এনএসআই, সিটিএসবি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানকালে জয়শ্রী অটোমোবাইলস নামক প্রতিষ্ঠানের ভেতরে ড্রামে সংরক্ষিত লুব্রিকেন্টসের সঙ্গে রং ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে Havoline, Sharlu, RSN ও Motul-সহ বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল ও ব্রেক অয়েল উৎপাদন এবং পরবর্তী সময়ে বিভিন্ন খুচরা দোকানে সরবরাহের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটির প্রতিনিধি কোনো ট্রেড লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র কিংবা ফায়ার সার্ভিসের লাইসেন্স প্রদর্শন করতে পারেন নি।

উল্লিখিত অনিয়মের পরিপ্রেক্ষিতে জয়শ্রী অটোমোবাইলসের ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

উল্লেখ্য, একই অভিযানে নিউ মোস্তফা এন্ড সন্স নামক অপর একটি প্রতিষ্ঠানকে ভেজাল মবিল উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একই অভিযানে সমতা হোটেল এন্ড রেস্টুরেন্টে রান্না করা বাসি খাবার কাচা মাছ মাংসের সঙ্গে বিক্রয়ের উদ্দেশ্য ফ্রিজে সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দেওয়ানহাট মোড় সংলগ্ন: তাজ ফার্মেসিতে মেয়াদবিহীন ঔষধ বিক্রয় এর জন্য ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো, ফয়েজ উল্যাহ।

নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং ভোক্তা-স্বার্থ সংরক্ষণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

amardesh24.com

 

আরও পড়ুন