নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশ পিছিয়ে দিয়েছে ওপেনএআই। ইরাক থেকে সামরিক উপস্থিতি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত এক প্রত্যাবর্তনের জয় পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্ববাজারে তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০। উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। বিলম্বের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ: প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের কাজ ৯৯ দশমিক ৯৩ শতাংশ শেষ। বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার ভিসা।

সাইবার প্রতারণা ও ভুয়া নথি তৈরির অভিযোগে ৪ জনকে আটক।

সাইবার প্রতারণা ও ভুয়া নথি তৈরির অভিযোগে ৪ জনকে আটক করেছে র‍্যাব-৬।গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শহরের রেলবাজার এলাকার লাল মিয়ার এক ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ সদরের বোংকিরা গ্রামের আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছার কলাগাছি গ্রামের রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুরের ফাহিম সাদিক এবং একই এলাকার সিয়াম আলী।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন দেশের নকল ড্রাইভিং লাইসেন্স, ভুয়া এনআইডি কার্ড, অনলাইনে বানানো জাল নথি এবং এগুলো তৈরিতে ব্যবহৃত কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক চক্রটির মূল লক্ষ্য ছিল বিদেশগামী ব্যক্তিরা। তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ বা হ্যাক করে তাতে বাংলাদেশি গ্রাহকদের ছবি ও তথ্য বসিয়ে জাল নথি তৈরি করত। পরবর্তী সময়ে এসব ভুয়া কাগজপত্র বিদেশ গমনেচ্ছুদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক আসামিদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও জালিয়াতির ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

amardesh24.com

 

আরও পড়ুন