নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশ পিছিয়ে দিয়েছে ওপেনএআই। ইরাক থেকে সামরিক উপস্থিতি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত এক প্রত্যাবর্তনের জয় পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্ববাজারে তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০। উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। বিলম্বের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ: প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের কাজ ৯৯ দশমিক ৯৩ শতাংশ শেষ। বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার ভিসা।

অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিশ্বাস অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছেন আদালত, একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। একই আদালতে এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল।

এর আগে ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তিশা। এর আগে ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাঁকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ ওঠে তানজিন তিশার বিরুদ্ধে। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি। পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

এর আগে ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণের পর তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে সেদিনও আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর তানজিন তিশা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি শাড়িটি আত্মসাৎ বা প্রতারণা করেননি। মামলায় একাধিক মিথ্যা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।তিশা আরও অভিযোগ করেন, বাদী তাঁর স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন এবং তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে বাদীপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

amardesh24.com

 

আরও পড়ুন