নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশ পিছিয়ে দিয়েছে ওপেনএআই। ইরাক থেকে সামরিক উপস্থিতি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত এক প্রত্যাবর্তনের জয় পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্ববাজারে তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০। উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। বিলম্বের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ: প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের কাজ ৯৯ দশমিক ৯৩ শতাংশ শেষ। বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার ভিসা।

বিলম্বের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ: প্রধানমন্ত্রী।

(ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানোর পাশাপাশি অহেতুক বিলম্বের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। এর আগে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্পের ডিপিপিতে বিদ্যমান পরামর্শক ব্যয় পুনঃপর্যালোচনা করে তা কমানোর তাগিদ দিয়েছেন সরকারপ্রধান। তিনি স্পষ্ট করেছেন, উপযুক্ত কারণ ছাড়া কোনো প্রকল্পের সময়সীমা বাড়ানো যাবে না। সময়ক্ষেপণের জন্য দায়ী কর্মকর্তা ও সংস্থাকে কড়া জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং মেয়াদ বাড়াতে হলে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।

প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে নিখুঁতভাবে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে পরবর্তীতে নকশা পরিবর্তন বা ব্যয় বৃদ্ধির জটিলতা না হয়।

একই সঙ্গে যশোর, সৈয়দপুর ও শাহ মখদুম বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে প্রক্রিয়াগত অনিয়মের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৩ সালে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সমন্বয়কৃত বাজেট যথাসময়ে ডিপিপিতে যুক্ত না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ৮টি প্রকল্পের তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছে।

আঞ্চলিক বৈষম্য নিরসনে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রংপুর বিভাগের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৬০০ কোটি টাকার অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এ ছাড়া ডিজিটাল শাসন ও আর্থিক তদারকি জোরদার করতে এনবিআর, সিএজি, আইবাস++, বাংলাদেশ ব্যাংক এবং ‘ওয়ান সিটিজেন, ওয়ান নম্বর, ওয়ান ওয়ালেট’ ব্যবস্থা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা সরাসরি পৌঁছে যাবে এবং খেলাপি ঋণসহ নানা আর্থিক অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে।

amardesh24.com

 

আরও পড়ুন