নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
আজ স্বর্ণের দামের বড় লাফ: বাজুস। নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ১০ হাজর বাসিন্দা। ইমিগ্রেশন পুলিশের হাতে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১ তম মৃত্যু বার্ষিকী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাসে আগুন। জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে আজ।

নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ১০ হাজর বাসিন্দা।

নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ১০ হাজার বাসিন্দা। দীর্ঘ অপেক্ষার মধ্যে নিবন্ধিত ব্যক্তিদের প্রায় চারশো জনের মৃত্যু হয়েছে। রাফাহ সীমান্ত দিয়ে চলাচলে বিধিনিষেধ থাকায় তাদের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

সোমবার ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মো, আল-আস্তালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করা প্রায় ১০ হাজার ফিলিস্তিনি এখনো অপেক্ষমাণ রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন হজে যাওয়ার আগেই মারা গেছেন।

মো, আল-আস্তাল জানান, ভবিষ্যতে হজে যাওয়ার সুযোগ তৈরি হলে ২০২৩ সালের হজের লটারিতে নির্বাচিত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

পাশাপাশি নিবন্ধিত কোনো হজযাত্রীর মৃত্যু হলে তার পরিবারের সদস্যদের হজে যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট সংগঠন কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়, রাফাহ সীমান্ত দিয়ে যাতায়াতে বিধিনিষেধ থাকায় গাজার বাসিন্দারা হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

গাজার জন্য প্রতিবছর হজযাত্রীর কোটা প্রায় ২ হাজার ৫০৮ জন। ফিলিস্তিনের জন্য বরাদ্দ মোট ৬ হাজার ৬০০ জনের কোটার মধ্য থেকে গাজার বাসিন্দাদের এই সংখ্যা নির্ধারিত। কিন্তু সীমান্তে চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় গত কয়েক বছর ধরে নিবন্ধিত অনেকেই এই সুযোগ নিতে পারছেন না।

২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের হজ মৌসুমে গাজার কোনো ফিলিস্তিনি হজে যেতে পারেননি। ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর যাতায়াতের ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে।

এমনকি কয়েকজন হজযাত্রী মক্কা ও মদিনায় থাকার জায়গা এবং যাতায়াতের ব্যবস্থাও আগে থেকে নিশ্চিত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের হজযাত্রা বাতিল করতে হয়।

২০২৭ সালের হজ মৌসুম ঘনিয়ে আসায় গাজার অপেক্ষমাণ হজযাত্রীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বছরের পর বছর অপেক্ষায় থাকা এসব মানুষের দাবি, নিরাপদে সৌদি আরবে যাতায়াত এবং হজ শেষে দেশে ফেরার জন্য কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

amardesh24.com

 

আরও পড়ুন