নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
ইমিগ্রেশন পুলিশের হাতে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১ তম মৃত্যু বার্ষিকী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাসে আগুন। জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে আজ। রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্যে সাক্ষাৎ। ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ডাকাতি।

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

দুর্গম পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় থাইক্ষিয়ং পাড়ায় আয়োজিত বার্ষিক ধর্মযাজকদের মহাসম্মেলনে অংশ নিয়ে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও দৃঢ় করেছে বাহিনীটি।

গত ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এ মহাসম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ধর্মযাজক, খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য ও পাড়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সম্মেলনের বিভিন্ন আয়োজনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া।

সম্মেলনে অংশ নেওয়া শিশুদের মধ্যে চকলেট এবং ধর্মযাজক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিষ্টান্ন ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাড়াবাসীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে নৃত্য ও সংগীত পরিবেশন করে স্থানীয় শিশু-কিশোর ও শিল্পীরা। তাদের প্রতিভা ও উৎসাহকে উৎসাহিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন