নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশ পিছিয়ে দিয়েছে ওপেনএআই। ইরাক থেকে সামরিক উপস্থিতি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত এক প্রত্যাবর্তনের জয় পেয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্ববাজারে তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০। উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। বিলম্বের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ: প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের কাজ ৯৯ দশমিক ৯৩ শতাংশ শেষ। বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার ভিসা।

রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০।

আন্তর্জাতিক ডেস্ক।

রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন।আজ মঙ্গলবার ঘটনাস্থলে থাকা দুই স্থানীয় ত্রাণকর্মী এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত বাজার ও নদীতীরবর্তী বাণিজ্যিক এলাকায় বিমান হামলা চালানো হয়। হামলার পর প্রথম দিকে প্রায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে ও ৫৮ জন আহত হয়েছেন।’তিনি জানান, হামলার পর সৃষ্ট আগুনে কয়েকটি মরদেহ পুড়ে গেছে। এ কারণে নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে আরেক স্থানীয় স্বেচ্ছাসেবকও বিমান হামলায় ৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

amardesh24.com

 

আরও পড়ুন