নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মরক্কোর প্রথম নারী সরকার প্রধান হলেন ফাতিমা জাহরা। নিয়মিত শারীরিক পরিশ্রম ও জীবনযাত্রায় পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ। প্রায় ১২টি ঠিকানায় একযোগে এই তল্লাশি শুরু করে। ধনী অভিনেতা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। নারীর গোসলের গোপনে ধারণ করে ১৫ লাখ টাকা চাঁদাদাবি গ্রেপ্তার ১। তিন দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন আটক। ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রোপ্তার করেছে পুলিশ। নানা সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। বিভিন্ন সুবিধা দেওয়ার বিনিময়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।

তিন দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম।

তিন দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।আজ বুধবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। এরপর ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। সব মিলিয়ে টানা তিন দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমেছিল ৬ হাজার ৬৫ টাকা। তবে এবার ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

আরও পড়ুন