নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মরক্কোর প্রথম নারী সরকার প্রধান হলেন ফাতিমা জাহরা। নিয়মিত শারীরিক পরিশ্রম ও জীবনযাত্রায় পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ। প্রায় ১২টি ঠিকানায় একযোগে এই তল্লাশি শুরু করে। ধনী অভিনেতা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। নারীর গোসলের গোপনে ধারণ করে ১৫ লাখ টাকা চাঁদাদাবি গ্রেপ্তার ১। তিন দফা কমার পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন আটক। ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রোপ্তার করেছে পুলিশ। নানা সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। বিভিন্ন সুবিধা দেওয়ার বিনিময়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।

নারীর গোসলের গোপনে ধারণ করে ১৫ লাখ টাকা চাঁদাদাবি গ্রেপ্তার ১।

আমারদেশ২৪ ডেস্ক।

নারীর গোসলের গোপনে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীর হাসানকে (৩৬) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বুধবার দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার জাহাঙ্গীর হাসান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. সাইফুল আলমের (৫২) স্ত্রীর গোসলের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করেন অভিযুক্ত জাহাঙ্গীর। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হয়।

ভুক্তভোগী পরিবার ছবিগুলো মুছে ফেলার অনুরোধ জানালে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে আরও অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি ভুক্তভোগীর ছবির সঙ্গে বাদীর ছবি বিকৃতভাবে যুক্ত করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

গত ৩ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটে ভুক্তভোগীর মোবাইল ফোনে কল করে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন জাহাঙ্গীর। চাঁদার এই টাকা না দিলে ছবিগুলো বিভিন্ন পর্নোগ্রাফিক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. সাইফুল আলম গত ৯ জুলাই গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৮।

মামলা দায়েরের পর থেকেই ছায়া তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে এসআরবি-১৩ (গাইবান্ধা ক্যাম্প) ও এসআরবি-১ (উত্তরা, ঢাকা)।

অভিযানে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৮-এর উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে থেকে জাহাঙ্গীর হাসানকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অপরাধ দমনে এসআরবির এমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুন