নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রের বিষয়ে নির্বাচন কমিশনার। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন। সংসদ সদস্যের গাড়িচালক ওবায়দুর রহমানকে ৪ দিনের রিমান্ডে। বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এশিয়ান। কেরালায় স্বামীর সহযোগিতায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা। জলযান পরিচালনা করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি গবেষক দল। তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক। সচেতনতামূলক সেশনের জন্য ত্রৈমাসিক ক্যালেন্ডার তৈরির নির্দেশ। স্ত্রীর মোবাইলে আসে ৫০০ রুপির ট্রাফিক চালানের এসএমএস।

মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা।

কালিয়াকৈর উপজেলা বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সফিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সফিপুর বাজারের ‘রোজা মেডিসিন কর্নার’ ও ‘সাগরিকা ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রেখে বিক্রি করা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। অভিযানের সময় ফার্মেসি দুটিতে গিয়ে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতি পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘রোজা মেডিসিন কর্নার’কে ২০ হাজার টাকা এবং ‘সাগরিকা ফার্মেসি’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারে অনিয়ম রোধে এ নিয়মিত তদারকি চালানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

এদিকে প্রশাসনিক অভিযানের প্রশংসা করে স্থানীয়রা জানান, প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং সাধারণ মানুষ নিরাপদ ওষুধ ক্রয়ের নিশ্চয়তা পাবে। প্রশাসনের পক্ষ থেকেও ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ওষুধ অবিলম্বে অপসারণ ও সঠিক নিয়মে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন