নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রের বিষয়ে নির্বাচন কমিশনার। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন। সংসদ সদস্যের গাড়িচালক ওবায়দুর রহমানকে ৪ দিনের রিমান্ডে। বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এশিয়ান। কেরালায় স্বামীর সহযোগিতায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা। জলযান পরিচালনা করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি গবেষক দল। তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক। সচেতনতামূলক সেশনের জন্য ত্রৈমাসিক ক্যালেন্ডার তৈরির নির্দেশ। স্ত্রীর মোবাইলে আসে ৫০০ রুপির ট্রাফিক চালানের এসএমএস।

কেরালায় স্বামীর সহযোগিতায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ।

আন্তর্জাতিক ডেস্ক।

কেরালার ত্রিসুরে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় এক তরুণীকে সন্ত্রাসীদের দিয়ে অপহরণ ও গণধর্ষণ করানোর অভিযোগ উঠেছে ওই ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধে। গত মাসে ঘটে যাওয়া এ ঘটনায় ওই তরুণীর সঙ্গীকেও মারধর করা হয়। এতে তাঁর হাত ও পা ভেঙে যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণী এক বিবাহিত পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে একটি হোটেলে অবস্থান করছিলেন। সেখানে পাঁচ ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করেন। পরে তারা ওই তরুণী ও তাঁর সঙ্গীকে বেঁধে একটি গাড়িতে তুলে নেন।

গাড়িতে তোলার পর ওই পুরুষকে মারধর করা হয়। পরে তাদের তামিলনাড়ুর দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ব্যক্তিকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। পরে দুজন ওই তরুণীকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যান। এরপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পরে ওই তরুণীর সঙ্গীকেও মারধর করে তামিলনাড়ুর একটি হাসপাতালের বাইরে ফেলে যায় অভিযুক্তরা। এতে তাঁর হাত ও পা ভেঙে যায়।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির স্ত্রী তাঁর স্বামীর ফোন ট্র্যাক করে তাঁর অবস্থান জানতে পারেন। পরে সেই অবস্থানের তথ্য তিনি অভিযুক্তদের দেন এবং তাঁর নির্দেশনা অনুযায়ী তারা ওই দুজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

পুলিশের দাবি, স্বামীর সঙ্গে ওই তরুণীর ঘোরাঘুরি নিয়ে ক্ষোভ থেকেই তাঁর স্ত্রী এ ঘটনা ঘটানোর পরিকল্পনা করেন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ওই ব্যক্তির স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

amardesh24.com

 

আরও পড়ুন